প্রিয় তমার কাছে চিঠি !



প্রিয়,
জানি না কোথায় আছো?তবে জানি এই বিশাল পৃথিবীর কোনো এক প্রান্তরে ভালোই আছো মহান রাব্বুল আলামিনে রহমতে, পরম মমতায়, ভালোবাসায়!

তোমার সাথে এখনও দেখা হয়নি তাই বলাও হয়নি বিয়ের পরে কেমন হবে আমাদের ভালোবাসা!হয়ত অবাক হয়ে বলবে ভালোবাসার আবার রকম ধরন হয় নাকি!!তবে বলব হয়!!

তবে শুনো.....আমাদের ভালোবাসা হবে একটা পিরামিডের মতো!!জি পিরামিড! যার শীর্ষে থাকবে আল্লাহ তায়ালা আর দুই প্রান্তে আমরা!আমরা যতই আমাদের প্রিয় রবের দিকে অগ্রসর হব ততই আমরা নিজেদের আরও কাছাকাছি আসব!আমরা যত আমাদের রবের প্রিয় হব তার ভালোবাসার বান্দা হব ততই আমরা নিজেদের ভালোবাসায় মুগ্ধ হব!

আমরা যতটা আমাদের রবের সান্নিধ্যে থাকব আমরা ততটাই পরস্পরের সান্নিধ্যে আসব!আমরা আমাদের রবকে ভালোবাসব যতটা আমাদের রব আমাদের তার চেয়েও বেশি ভালোবেসে আমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন!আমরা যতটা কষ্ট করে পিরামিড বেয়ে আমাদের স্রষ্টার দিকে অগ্রসর হব আমাদের স্রষ্টা আমাদের ততটাই নিজেদের কাছাকাছি এনে দিবে।আমরা পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে শিখব। আমাদের মাঝে থাকা বন্ধন আরো দৃঢ় হবে। আমরা আরো বেশি ভালোবাসব পরস্পরকে। প্রতিদিন নতুন করে ভালোবাসব একে অপরকে....

বাসবে এমন করে ভালো??এটাই তবে হবে সত্যিকারের ভালোবাসা আমার জন্য!আকাশের চাঁদ চাইনি, হীরে মানিক চাইনি শুধু খাঁটি ভালোবাসা চেয়েছি! দেবে না?

ইতি তোমার অপেক্ষায় থাকা
তোমার পিরামিড প্রেমের গল্পের
নায়িকা!!

জ্যোৎস্নার ম্লান আলো এসে পড়বে আমাদের জায়নামাযে
আর আমরা রবের ইবাদতে দাঁড়াব তাহাজ্জুতে
পরম মমতায় রব আমাদের বেঁধে দেবে পরস্পরের সাথে
যেন পরপারে একসাথে থাকি জান্নাতে!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ