.
প্রায় সময় ই দ্বীনে আসা কোন বোন প্রশ্ন করেন আপু প্রেম তো হারাম জানি।কিন্তু এতদিনের রিলেশন কিভাবে কি করবো মাথায় আসে না।পরিবার ও মানে না স্টুডেন্ট বয়সের বিয়ে।
.
বিষয় টা যথেষ্ট জটিল পর্যায়ের আমরা যত সহজে তাদের ফিরে আসতে বলি তত সহজেই তারা অনেকেই নফস ও শয়তানের ধোঁকায় পরে ফিরে আসে না হারাম রিলেশন থেকে।স্টুডেন্ট বয়সে বিয়ের কথা শুনলে তো গার্ডিয়ানের মাথায় আকাশ ভেংগে পরার অবস্থা হয়।
.
প্রথমত যারা আল্লাহর সীমারেখা ফলো না করে রিলেশনে যায় তারা ১০০% কোন না কোন ভাবে এমন সাইজ খায় যা বলার মত না।কেউ বুঝে সাইজ টা কেউ বুঝে না।
.
পিতামাতার অবাধ্য হতে চায় না অনেক সন্তান ই।কিন্তু পিতামাতার পছন্দ না হওয়ার কারণে তারাও জোর করেন সন্তানকে।
.
মা বাবারা প্লিজ প্রেমের পথ বন্ধ করুন।প্রেমের সব পথ খোলা রেখে আসলেই সন্তানকে বুঝিয়ে লাভ নেই।যাদের অনেক দিনের রিলেশন তারা যত দ্রুত সম্ভব এই হারাম থেকে বেরিয়ে আসুন।সম্ভব হলে পরিবারকে বুঝিয়ে বিয়ে করে ফেলুন।নয়ত আল্লাহর জন্য হারাম রিলেশন ছেড়ে দেন।
.
মনকে কন্ট্রোল করে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলুন।যাতে করে ২য়বারের মত পাপের দিকে ফিরে যেতে না হয়।বিয়ের পর আত্নমর্যাদাবোধ সম্পন্ন কেউ ই তার অতীত কোন কিছুতে ফিরে যাওয়ার কথা না।শয়তানের ধোঁকায় পরলেই হয়ত এই কাজ করবে।
.
আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।মনে রাখা জরুরী যখন হারামের পথ ছেড়ে হালালের দিকে আসবেন সেই পথে আপনাকে সহ্য করতে হবে অমানবিক কিছু আচরণ।সেটাই তো স্বাভাবিক।পাপের শাস্তি আমরা দুনিয়াতেও পাই এটা যেন ভুলে না যাই।
.
একটা স্বাভাবিক কথা গার্ডিয়ানরা বুঝেন সন্তানের ভালোই তো চান।আপনারা কি চান জোর করে বিয়ে দিয়ে পরকিয়ার পথ টা সুগম করে দিতে??অনেকেই এইসবে জড়িয়ে পরে।তাছাড়া সন্তানের যখন সেইম এইজে সমস্যা নেই তখন তাদের বিয়ে দিয়ে দিতে পারেন।
.
আমার এক কাজিন আছে যে একজনকে ছোট থেকেই ভালোবাসতো।কাজিনের বাবা যদি জাস্ট চাইতো,সেই মেয়ের বাবা সেই মেয়েকে বিয়ে দিতে পারতো না।কারণ তার বাবার সামাজিক অবস্থান টা ঠিক ততটাই স্ট্রং ছিল।
.
কিন্তু না সেটা আমার কাজিনের বাবা করেনি।ফলাফল কি হয়েছিল জানেন??ছোট থেকে দেখা সবচেয়ে ইনোসেন্ট টাইপ মানুষটাকে খারাপের পথ বেছে নিতে দেখেছি।অবশ্য নিজে কষ্ট পেয়ে সে অনেক অকাজ ও করেছে।আমি কখনোই তার সেসব কাজের সাপোর্ট ছিলাম না।আজো নেই।
.
আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এখন ভালো রেখেছেন।কিন্তু এই পথে তার যথেষ্ট প্যারা গেছে।
.
এই রকম একজন না বহুজন আছে।সবার অনুভূতি এক না।ক্লাস ৪ থেকে এক ছেলে এক মেয়েকে পছন্দ করে।এখন ভার্সিটিতে পা রাখবে।সেই একি জায়গায় পরে আছে এই ছেলে।কত বছর ধরে বুঝাচ্ছি লাভ নেই, যেই লাউ সেই কদু।
.
আরেকটাকে দীর্ঘ তিন বছর ধরে বুঝাচ্ছি।লাভ নেই এইসব আলোচনা ই তার কাছে বিরক্তিকর লাগে।
.
আলহামদুলিল্লাহ জীবনে কিছু জায়গায় সফলতা ও আছে।এই যেমন এক বোন আলহামদুলিল্লাহ এখন অন্য কোথাও বিয়ে করে ভাল আছে।
.
কয়েকজনের পছন্দের মানুষের সাথেই বিয়ে হয়ে গেছে।আজকেও একটার ফ্যামিলিগত বিয়ে হল।
.
গার্ডিয়ানরা হারামের পথকে সংকোচিত করে দেন।হালালের পথকে সুগম করে দেন প্লিজ।বিয়ে দিয়ে দিলেই দায়িত্ব নিয়ে নিতে হয় এমন না।আপনার মেয়ে বিয়ের সাথে সাথেই আপনার কাছে বোঝা হয়ে গেল??তিনবেলা খাবারের জোগান দিতে পারবেন না আর??বছরের কয়েকটা জামা কিনতে কয়টাকা খরচ হয়??
.
সামাজিকতার জন্য সন্তানকে প্লিজ জাহান্নামের দিকে এভাবে ঠেলে দিবেন না।হ্যাঁ আমার সন্তান নেই,তাই হয়তো সন্তানের ফিলিংস বুঝিনা।
.
তবে আল্লাহর কাছে পানাহ চাই আমার সন্তান যেন সামাজিকতার যাঁতাকলে পিষ্ট কখনোই না হয়।আমীন।সমাজ আমাকে খাওয়ায় না,পড়ায় ও না।যে সমাজ শুধু খোটা দিতে জানে।সেই সমাজ নিয়ে আমার মাথা ব্যথা নেই।
.
সামাজিকতার জন্য পিষ্ট যে কত প্রাণ একবার যদি চোখ মেলে দেখতেন বড়রা।কান্না গুলো এতটাই মূল্যহীন আপনাদের কাছে???পৃথিবীতে সবাই চেইঞ্জ হয় না।কেউ বাধ্য হয় চেইঞ্জ হয়,কেউ চলতে চলতে চেইঞ্জ হয়,কেউ আল্লাহর ভয়ে চেইঞ্জ হয়।
.
আর কিছু মানুষ সেখানেই পরে থাকে।যাদের বুঝিয়ে আসলেই লাভ নেই।যারা আল্লাহকে ভয় পায় না তারা আসলে ফিরে আসে না হারাম থেকে।দীর্ঘ ৮+ এক ছোট ভাইকে বুঝিয়েছি।সে বিয়েই করবে না।এভাবেই থাকবে।সুইসাইড করতে গিয়েছিল।আলহামদুলিল্লাহ করেনি।খুবভাবে বুঝাতাম।সে বলে সুইসাইড তো করিনি।প্লিজ আর বলো না বিয়ের কথা।
.
অথচ যেই ফ্যামিলির লোক তার কাছে মেয়ে বিয়ে দেয়নি।সেই আত্নমর্যাদাবোধ হীন মানুষ গুলোর কাছে এই ছেলেটার মূল্য আজ বেড়ে গেছে।পরিবারের বড়বোন আজ সেই ছেলের গুনে হাবুডুবু। অথচ এই বোন ই প্রেম ভেংগে ছোট বোনকে দ্রুত বিয়ে দিয়েছিল।হাস্যকর লাগে।এই ছেলেটাও অন্ধ।কি সুন্দর অপমান গুলো ভুলে এখন কথা বলে।ভালোবাসার ক্ষেত্রে নাকি আত্নমর্যাদাবোধ রাখতে হয় না???আমি কখনোই এই কথাটা স্বীকার করিনা।যে আমার সম্মান রাখতে জানে না, সে আমাকে ভালোবাসতে পারেনা।
.
মা বাবা সন্তানের পছন্দে কেন বিয়ে দেয় না জানেন???শুধুমাত্র নিজেদের প্রায়োরিটি ধরে রাখার জন্য।অথচ তারা এটাই জানে না পছন্দের মানুষের সাথে বিয়ে না দেয়ার জন্য সাধারণ নন ইসলামিক সন্তানের কাছে পিতামাতার স্থানটা কত টা নীচে চলে যায়।ইসলামিক ছেলে মেয়েরাও শুধুমাত্র আল্লাহকে ভয় করে বলে সুসম্পর্ক বজায় রাখে।পিতামাতার সাথে অন্তরের সংযোগ টা নষ্ট হয়ে যায়।
.
আল্লাহ হারাম রিলেশন থেকে বের হওয়ার তৌফিক দান করুন আমার ভাই বোনদের।তাদের জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিক।আমীন।
.
গার্ডিয়ানরা প্লিজ জোর নয় তাদের ভালোভাবে বুঝাতে ট্রাই করেন।
.
হারামে আরাম নেই,তাই নিজের কষ্ট না বাড়িয়ে আল্লাহর পথে ফিরে আসুন।কষ্ট তো হবেই।কিন্তু কষ্টের সাথে স্বস্তি ও রয়েছে। একটু অপেক্ষা মাত্র,,,,এ জীবন তো ফুরিয়ে ই যাবে। নতুন এক জীবনের জন্য না হয় পছন্দের বিষয় গুলো ছেড়ে দিলেন আপনার রবের জন্য।
.
আপনার রব আপনাকে অনেক অনেক অনেক দিবেন ইনশাআল্লাহ। রবের উপর ভরসা করে শুরু হউক আমাদের নতুন করে পথ চলা।
.
লেখা: - জান্নাত রাজ

0 মন্তব্যসমূহ